স্লোগানে স্লোগানে কিশোরগঞ্জ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ একটি বিশাল মিছিল বের করেন, ভয় ডরহীন উক্ত মিছিলে সবার মুখে ছিল হাস্যজ্জল ও প্রাণবন্ত দেখা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, খুব শীঘ্রই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিতে শেখ হাসিনার নেতৃত্বে শোককে শক্তিতে রূপান্তরিত করব |ছাত্রলীগের নেতা আজিজুল হাকিম রাফি বলেন, বর্তমান বাংলাদেশ এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কৃষকের সার নাই, দ্রব্যমূল্য লাগামহীন, ছোট বড় ব্যবসায়ী কিংবা একজন খেটে খাওয়া মানুষের পক্ষে এই মুহূর্তে বেঁচে থাকা খুব কষ্টকর, তাই আমরা আজ প্রতিজ্ঞা করছি পুরো বাংলাদেশকে এই জালেমদের হাত থেকে মুক্ত করে শেখ হাসিনার সেই সোনালী দিনে নিয়ে যাব ইনশাল্লাহ | উক্ত মিছিল শেষ করে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরেন ছাত্রলীগ নেতা কর্মীরা এবং বলেন আমাদের নেত্রী
দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে তরান্বিত করার প্রত্যয়ে,বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে, এই জালিম সরকারের বিপক্ষে আমরা সবাই এক |
ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে মোটরসাইকেল এক বিশাল র্যালি বের করেন এবং সর্বশেষ প্রতিজ্ঞা করে বলেন
শোক থেকে জাগরণ,
জাগরণ থেকে প্রত্যাবর্তন।
পুরো এই আয়োজনটি করেন আজিজুল হাকিম রাফি
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা |
মোশারফ হোসেন লিটন বিশেষ প্রতিনিধি টাইম বাংলা নিউজ |
মতামত দিন